সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

পাঁচ নারীর সঙ্গে চ্যাটে লিপ্ত প্রেমিক, প্রতারণার শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শানায়া কাপুর সম্প্রতি একটি পডকাস্টে নিজের অতীত প্রেমজীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। বিদেশ ভ্রমণে থাকা অবস্থায় তিনি জানতে পারেন, তার তৎকালীন প্রেমিক একসঙ্গে পাঁচ নারীর সঙ্গে বার্তা আদান-প্রদানে লিপ্ত ছিলেন।

রিলেশনশিপ অ্যাডভাইস পডকাস্টে হাজির হয়ে শানায়া আবেগঘন প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং সম্পর্ক ভাঙনের প্রভাব নিয়ে কথা বলেন। 

তিনি জানান, তখন তিনি বিদেশ সফরে ছিলেন এবং সম্পর্ক নিয়ে ছিলেন খুব আশাবাদী। এরপর শানায়া বলেন, “আমি ভাবছিলাম, এটাই সেই সম্পর্ক। এত ভালো যেন সত্যি হওয়ার মতো নয়।”

ঘটনা ঘটে এক সাধারণ মুহূর্তে। রাতের খাবারের জন্য বের হওয়ার আগে ফোন চার্জ শেষ হয়ে গেলে প্রেমিকের ফোনে ক্যাব বুক করার সময় তিনি নোটিফিকেশন দেখেন— প্রেমিকের সাবেক প্রেমিকার বার্তা। কৌতূহল ও সন্দেহ থেকে চ্যাট খুলে তিনি দেখতে পান একের পর এক বার্তা, মোট পাঁচ নারীর সঙ্গে একই ধরনের কথোপকথন। 

শানায়া বলেন, “ও এমনভাবে কথা বলছিল, যেন সে একেবারেই সিঙ্গেল।” শানায়া দ্রুত চ্যাটগুলোর স্ক্রিনশট নেন এবং ঘনিষ্ঠ বন্ধুদের পরামর্শের জন্য পাঠান। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে।

অনন্যা পরামর্শ দেন, “ট্রেনে উঠে চলে এসো, আমরা কাছাকাছিই আছি।” তবে বিদেশে একা থাকার অনিশ্চয়তা শানায়াকে দ্বিধাগ্রস্ত করে। 

শানায়া জানিয়েছেন, “পুরো ডিনারে আমি ভান করছিলাম সব ঠিক আছে।”

পরবর্তীতে সম্পর্ক ভেঙে যায়। শানায়া বলেন, “শুধু মেসেজই নয়, সেটিই আমার কাছে প্রতারণা ছিল, যা আমার নির্ধারিত সীমা অতিক্রম করেছিল।"

জে.এস/

বলিউড অভিনেত্রী শানায়া কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250