মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

প্রেমিকের জন্য বাড়ি ছেড়ে, অন্যকে বিয়ে করে ফিরলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত শহীদ কাপুর ও কারিনা কাপুর অভিনীত সিনেমা ‘জাব উই মেট’ গল্প, পরিচালনা এবং অভিনয়ের জন্য দর্শকদের মন জয় করেছিল। প্রায় ১৮ বছর পর ভারতের ইন্দোর শহরে সেই সিনেমার কাহিনির সঙ্গে এক চাঞ্চল্যকর ঘটনার মিল খুঁজে পাওয়া গেছে। শ্রদ্ধা তিওয়ারি নামে এক তরুণী প্রেমিককে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছিলেন। কিন্তু এক সপ্তাহ পর অন্য এক পুরুষের স্ত্রী হিসেবে বাড়িতে ফিরে আসেন তিনি!

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এমআইজি থানার এলাকার বাসিন্দা শ্রদ্ধা বাড়ি ছেড়েছিলেন স্বার্থককে বিয়ে করার জন্য। কিন্তু রেলস্টেশনে স্বার্থক আসেননি। পরে ফোনকলে জানিয়ে দেন, তিনি বিয়ে করতে চান না। হৃদয় ভেঙে যাওয়া শ্রদ্ধা কোনো গন্তব্য ছাড়াই একটি ট্রেনে উঠে পড়েন। কয়েক ঘণ্টা পর, তিনি রতলমে নেমে পড়েন। ‘জাব উই মেট’ সিনেমার সুবাদে বিখ্যাত হয়েছে স্টেশন। শ্রদ্ধা নিজের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েন।

রতলম স্টেশনেই শ্রদ্ধার দেখা হয় করণদীপের সঙ্গে। একই কলেজের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন করণদীপ। শ্রদ্ধাকে একা বসে থাকতে দেখে করণদীপ কাছে এগিয়ে যান এবং কী ঘটেছে জানতে চান। সব কথা শোনার পর করণদীপ তাকে বাড়িতে ফিরে গিয়ে বাবা-মাকে সব জানানোর পরামর্শ দেন। কিন্তু শ্রদ্ধার জিদ চেপে গিয়েছিল।

তিনি বলেন, ‘আমি বিয়ে করার জন্য বাড়ি ছেড়েছিলাম। যদি অবিবাহিত অবস্থায় ফিরে যাই, তাহলে বাঁচতে পারব না।’ করণদীপ বারবার বোঝানোর চেষ্টা সত্ত্বেও শ্রদ্ধা নিজের সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত, করণদীপ তাকে বিয়ের প্রস্তাব দেন। শ্রদ্ধা সঙ্গে সঙ্গে তাতে রাজি হোন।

এরপর শ্রদ্ধা ও করণদীপ মহেশ্বর-মন্ডলেশ্বর চলে যান। সেখানে তারা বিয়ে করেন। সেখান থেকে একসঙ্গে যান মান্দসৌর।

এদিকে, শ্রদ্ধার বাবা অনিল তিওয়ারি দিশেহারা হয়ে মেয়েকে খুঁজতে থাকেন। মেয়ের খোঁজ দিতে পারলে ৫১ হাজার রুপি পুরস্কার ঘোষণা করে বিজ্ঞাপন দেন। এমনকি তিনি বাড়ির বাইরে মেয়ের ছবি উল্টো করে ঝুলিয়ে দেন, যাতে পথচারীদের মনোযোগ আকর্ষণ করা যায়।

সম্প্রতি শ্রদ্ধা বাবাকে ফোন করে জানান, তিনি মান্দসৌরে নিরাপদেই আছেন। স্বস্তি পেয়ে বাবা তাকে রাতে একটি হোটেলে থাকতে এবং পরের দিন সকালে বাড়িতে ফিরে আসতে বলেন। কিন্তু কয়েকটি হোটেল তাদের রুম দিতে অস্বীকার করলে, তিনি করণদীপকে ট্রেনের টিকিট কেনার জন্য পাঠান। শহরে ফিরে, শ্রদ্ধা ও করণদীপ এমআইজি থানায় যান। সেখানে শ্রদ্ধা তার জবানবন্দি রেকর্ড করেন।

ইন্দোরের অতিরিক্ত ডিসিপি রাজেশ ডান্ডোটিয়া সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, শ্রদ্ধা এবং করণদীপ উভয়কেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনিল তিওয়ারি জানান, তার মেয়েকে ফিরে পেয়ে তিনি স্বস্তিবোধ করছেন। তবে পরিবার শ্রদ্ধা এবং করণদীপকে ১০ দিনের জন্য আলাদা রাখবে। যদি এরপরও শ্রদ্ধা করণদীপের সঙ্গে থাকতে চান, তাহলে পরিবার এই বিয়ে মেনে নেবে বলে জানান অনিল।

জে.এস/

তরুণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250