রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

পাকিস্তানকে জানিয়ে অপারেশন সিঁদুর, যা বললেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে জানানো হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার এ অভিযোগকে কেন্দ্র করে ভারতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, অপারেশন শুরুর আগেই পাকিস্তানকে সতর্ক করাটা ছিল ‘অপরাধ’। 

তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাহুলের এমন অভিযোগকে ‘ভুয়া’ বলে দাবি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে জানানো হয়েছিল এমন বিবৃতিটি ‘মিথ্যাভাবে উপস্থাপন করা হচ্ছে’। খবর এনডিটিভির।

শনিবার (১৭ই মে) এক্সে একটি ভিডিও শেয়ার করেন রাহুল গান্ধী, যেখানে জয়শঙ্করকে বলতে শোনা যায়, ‘অপারেশন শুরুর সময় আমরা পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিলাম যে, আমরা কেবল জঙ্গি ঘাঁটিগুলোর ওপর আঘাত হানব। কোনো সামরিক স্থাপনার ওপর নয়। পাকিস্তান সেনাবাহিনীর উচিত ছিল এতে না জড়ানো। তারা আমাদের পরামর্শ মানেনি।’

এ বক্তব্য উদ্ধৃত করে কংগ্রেস নেতা রাহুল বলেন, ‘প্রতিরক্ষা অভিযানের শুরুতেই পাকিস্তানকে তথ্য দেওয়া একটি অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে, সরকার তা করেছে। পাকিস্তানকে তথ্য দেওয়ার অনুমতি কে তাকে দিল?’ এ ছাড়া ওই অভিযানে ভারতীয় বিমানবাহিনীর কতটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সে প্রশ্নও তোলেন রাহুল গান্ধী।

এইচ.এস/

রাহুল গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250