রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বলছেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লক্ষ্যটা ছিল ১৯১ রানের। রান তাড়াটা খুব কঠিন হবে তা মনে হয়নি। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কঠিন করে ফেললেন ‘সহজ’ রান তাড়াকে। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতেই স্বীকার করলেন সেটি, ‘এই রান তাড়া করে সহজেই জেতা উচিত ছিল। আমরা খুব বাজে ব্যাটিং করেছি।’

আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৮১ রানে। রশিদ খান ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ব্যাখ্যাতীত সব বাজে শট খেলে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাও।

এর মধ্যে ২২.৩ থেকে ২৩ ওভারের শেষ পর্যন্ত টানা ৯ বল কোনো রান না করে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৯৯/৫ থেকে অলআউট ১০৯ রানে।। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই তাদের সর্বনিম্ন সংগ্রহ।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে শনিবার (১১ই অক্টোবর) ১৯১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পথ হারায় বাংলাদেশ। এমন ম্যাচের পর ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার কথাটা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘আমি ব্যাটসম্যানদের উন্নতির বার্তা দেব। যদি ওয়ানডেতে রান না করি, তাহলে টিকতে পারব না। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।’

বাংলাদেশের ব্যাটসম্যানরা রান তাড়ায় জুটি গড়তে পারেননি। তাওহিদ হৃদয়ের সঙ্গে জাকের আলীর ৩৬ বলে ২৯ রানের জুটিটিই দলের পক্ষে সর্বোচ্চ। ম্যাচের পর এ নিয়েও আক্ষেপ ছিল মিরাজের কণ্ঠে, ‘আমি শুধু একটা জিনিস বলেছি, টপ অর্ডারে জুটি লাগবে। যদি ৩০-৪০ রানের জুটিও পেতাম, দৃশ্যপটটা হয়তো ভিন্ন হতো। কিন্তু আমরা করতে পারিনি। কোনো ব্যাটসম্যানই দায়িত্বটা নিচ্ছে না, এটাই সমস্যা।’

টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারটাও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা তিনটি ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। ম্যাচের হিসাবেও ওয়ানডেতেও সর্বশেষ ১১ ম্যাচে এটি তাদের দশম হার।

তবে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশার কথাই শোনালেন মিরাজ, ‘আমরা খুবই হতাশ এখন। কিন্তু আমাদের একটা ম্যাচ হাতে আছে। এটার পর আরও একটা সিরিজ আছে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। আমাদের ভাবতে হবে কীভাবে ভালোভাবে ফিরে আসা যায়।’

মেহেদী হাসান মিরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250