সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

নমুনার সঙ্গে ব্যালটের প্রতীকে গরমিল, ভোটগ্রহণ স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বগুড়ায় নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ভোট স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে প্রতীকের অমিল থাকার অভিযোগ তোলেন ইফতারুল ইসলাম মামুন নামের এক প্রার্থী। তিনি আইসক্রিম প্রতীকে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সঙ্গে মিল নেই। সেখানে ফুলের মতো দেখতে কুলফি আইসক্রিম দেওয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছেন না। আমি নির্বাচন অফিসে গিয়েও কাউকে পাচ্ছি না।

তিনি আরো বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছিলাম। তিনি এখন আমাকে ফেসবুকে প্রচারণা চালাতে বলছেন। আমি এখন নিরুপায়। আমি কোথায় কী করবো বুঝতেও পারছি না।

আরো পড়ুন: দেশের বাইরে বেনজীরের সম্পদ আছে কিনা খোঁজ নিচ্ছে দুদক

এই প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ব্যালট পেপারে প্রতীকের মিল না থাকায় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যানের ভোট স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে লিখিত চিঠি আসেনি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনী প্রতীক ভুল হওয়ায় এই নির্বাচন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এসি/


ভোটগ্রহণ ব্যালট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250