মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সালমানকে অপহরণ, কোটি টাকা দাবি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমির খান ও সালমান খানের বন্ধুত্বটা অসাধারণ। কোথাও দেখা হলে হাসিমুখে বন্দি হন ক্যামেরায়। বিশেষ উৎসবে একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এবার সেই আমির সালমানকে অপহরণ করে এক কোটি রুপি হাতানোর বুদ্ধি আঁটলেন!

তবে ঘাবড়ানোর কারণ নেই। কেননা পুরোটাই মজার উদ্দেশ্যে করেছেন আমির। সালমানের ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চে দেখা যায় আমিরকে। 

নিজেদের মধ্যে খুনসুটির এক পর্যায়ে সালমানকে আমির বলেন,  “আরবাজকে (সালমানের ভাই আরবাজ খান) ফোন করো। বলো, তুমি অপহৃত। অপহরণকারী ১ কোটি টাকা চেয়েছে!” 

আরও পড়ুন: এমন লোকের প্রতি আকৃষ্ট হই যাদের মুখে হাসি আছে: রাশমিকা

আমিরের দুষ্টুমিতে যোগ দিয়ে সালমান ফোন করেন তার ভাইকে। তারপর জানান, “আরবাজ ফোন কেটে দিয়েছে!” সঙ্গে সঙ্গে আমিরের দুষ্টুমি, “তোমার বুদ্ধি ফ্লপ। আরবাজকে অপহরণ করে তোমার থেকে ১ কোটি টাকা চাওয়া উচিত ছিল।”

তবে আমিরের এই রসিকতা ভালোভাবে নেননি নেটিজেনদের অনেকে। বিগ বসের শোটি প্রচারের পর তাদের প্রশ্ন, আমির-সালমান কি সাইফ-কাণ্ডকেই কটাক্ষ করলেন? না কি পুরোটাই কাকতালীয়? তবে এসবের জবাবে কিছু বলেননি আমির-সালমান। 

এসি/কেবি

 


সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250