সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

পাকিস্তানে নির্বাচন : প্রতিশ্রুতির বন্যা নওয়াজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাকিস্তান পৌঁছে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অর্থনীতিকে আবার চাঙ্গা করার কথা বলে ভোট চাইছেন তিনি। সোমবার (২২শে জানুয়ারি) এক জনসভায় নওয়াজ বলেছেন, পাকিস্তানকে উন্নয়নের পথে নিতে হলে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। শরিফের দাবি, তিনিই এই কাজ সুচারুভাবে করতে পারেন।

আরো পড়ুন: নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আরেক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প

নওয়াজ শরিফ বলেছেন, ‘২০১৩ সালের পর আপনাদের সামনে আসতে পেরে আমার ভালো লাগছে। কিন্তু যখন দেশের আর্থিক অবস্থা দেখছি, তখনই আমার এই আনন্দ চলে যাচ্ছে। দেশ একটা আর্থিক সংকটের মধ্য়ে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ।’

নওয়াজের দাবি, ‘যদি পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ তার বিরুদ্ধে রায় না দিত, তাহলে দেশের এই অবস্থা হতো না। আমি এই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে পারব। আমি ক্ষমতা ছাড়ার পর থেকে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণহীন জায়গায় পৌঁছে গেছে।’

নওয়াজ জানিয়েছেন, ‘আমি এখানে নির্বাচনে লড়তে এসেছি। আপনাদের ভোট ভিক্ষা করতে এসেছি। দেশের সমৃদ্ধি চাইলে আমাকে ভোট দিন।’

ইমরান খানের নাম না করে দেশের অর্থনীতির বেহাল অবস্থার জন্য সাবেক ক্রিকেটার প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন নওয়াজ। তিনি বলেছেন, ‘আমি যখন জেলে ও লন্ডনে ছিলাম, তখন দেশকে লুট করা হয়েছে।’

নওয়াজ বলেছেন, তিনি ক্ষমতায় এলে দেশের কোনো তরুণ বেকার থাকবেন না। সকলে কম দামে বিদ্যুৎ, পানি, গ্য়াস ও সবজি পাবেন। 

সূত্র: ডন, জিও টিভি

এইচআ/ আই. কে. জে/ 




নির্বাচন পাকিস্তান নির্বাচনী প্রচারনা নওয়াজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250