সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

আজ বিছানা না গোছানোর দিন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

সকালে ঘুম থেকে উঠে অপরিষ্কার ঘর দেখলে মন-মেজাজ খারাপ হয়ে যায়। তাই ঘর গুছিয়ে রাখা খুব প্রয়োজন। তবে কেউ কেউ আছেন যাদের বিছানা ছেড়ে উঠতেই মন চায় না! ঘুম ভাঙার পরও তারা সেখানে পড়ে থাকেন অনেকক্ষণ! বিছানা গোছানোর কোনো রকম আগ্রহ তাদের মধ্যে কাজ করে না।

কারও কারও মতে, দিনের শুরুতেই বিছানা গুছিয়ে নিলে মনে একটা ইতিবাচক প্রভাব পড়ে। বিপরীতে, কেউ কেউ আছেন যাদের বিছানা ছেড়ে উঠতেই মন চায় না! বিছানা গোছানোর কোনো রকম আগ্রহ তাদের মধ্যে কাজ করে না! গুছিয়ে কী ই-বা লাভ! রাতে তো আবার এখানেই ঘুমাতে আসবেন! সারা দিন পর বাড়ি ফিরে সকালের ‘বাসি বিছানা’তেই তারা গা এলিয়ে দেন।

এই মানুষগুলোর কথা ভেবেই যেন আজকের দিনটিকে প্রবর্তন করা হয়েছে। কারণ, আজ বিছানা না গোছানোর দিন! অবাক হবেন যখন জানবেন, এই দিনটির উদ্যোক্তা পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। শ্যানন বারবা নামের সে শিক্ষার্থী সরাসরি মার্কিন কংগ্রেসের কাছে নিজের আর্জি জানিয়ে এক চিঠি লেখেন।

চিঠিতে শ্যানন লেখেন, মাঝে মধ্যে আমার বিছানা গোছাতে সত্যিই ক্লান্তি লাগে। এমন একটা দিন যদি আমাদের দেশে থাকত যেদিন কাউকে নিজের বিছানা গোছানো নিয়ে ভাবতে হতো না, তাহলে বেশ হতো। আপনারা এ নিয়ে একটি বিল পাস করলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকব। ছোট শিশুটির আবেদন ফেলতে পারেননি আইনপ্রণেতারা।

ওআ/ আই.কে.জে/



বিছানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250