মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সালমানের পায়ে হাত দিয়ে প্রণাম করতে আপত্তি মাধুরীর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন সালমান খান। তবে ‘হাম আপকে হ্যায় কৌন’ ছিল বলিউডে ভাইজানের প্রথম সুপারহিট সিনেমা, যা দিয়েই বলিউড পাড়ায় নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। তবে এর আগে তিনি ‘ম্যানে পেয়ার কিয়া’ করেছিলেন, তবে ‘হাম আপকে হ্যায় কৌন’র মতো জনপ্রিয়তা পাননি। 

তবে ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমা নিয়ে শুরুতে নাকি বেজায় আপত্তি করেছিলেন মাধুরী দীক্ষিত। কারণ ছবিতে তাকে প্রথমে তাব্বুর চরিত্র করতে বলা হয়েছিল। যেই চরিত্রে সালমান খানকে পায়ে হাত দিয়ে মাধুরীকে প্রণাম করতে হতো। সেটা চাননি মাধুরী। কারণ তখন মাধুরী বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। পরিচালকদেরও পছন্দের শীর্ষ অভিনেত্রী। 

আরও পড়ুন: শাকিব খানের ভক্ত হয়ে গেছি : প্রভা

অন্যদিকে সালমান কেবলই ক্যারিয়ার শুরু করেছেন। ঝুলিতে খুব বেশি সুপারহিট সিনেমাও ছিল না। সব মিলিয়ে নবাগত একজন অভিনেতার পায়ে হাত দিয়ে প্রণাম করতে রাজি হননি মাধুরী। 

শোনা যায়, সালমান খান তখন মাত্র ৫০০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই ছবি করেছিলেন। এরপর থেকেই সিনে দুনিয়ায় চাহিদা বাড়ে অভিনেতার। ৫ হাজার টাকা পারিশ্রমিক থেকে কোটির অঙ্কে চলে যান ভাইজান। 

এসি/কেবি


সালমান-মাধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250