মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

‘খশবু’ ধারাবাহিকে চিত্রনায়িকার চরিত্রে সামিরা খান মাহি। ছবি: দীপ্ত টিভির সৌজন্যে

দীপ্ত টিভিতে প্রচারিত ‘মাশরাফি জুনিয়র’ ছিল দর্শকনন্দিত মেগা সিরিজ। সেই ধারাবাহিক নাটকের পরিচালক সাজ্জাদ সুমন নিয়ে আসছেন নতুন মেগা ধারাবাহিক নাটক। ‘খুশবু’ নামের এ ধারাবাহিকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। মাছরাঙা টেলিভিশনে আজ (১৫ই সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ধারাবাহিকটির প্রচার।

খুশবু মেগা সিরিজটি তৈরি হচ্ছে পোশাকশ্রমিকদের জীবনের গল্প নিয়ে। পোশাকশিল্পের ভেতর ও বাইরের নানা দিক, শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন চড়াই-উতরাইয়ের মাধ্যমে এগিয়েছে খুশবুর গল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে এই শিল্পের শ্রমিকদের আশা-নিরাশা, স্বপ্ন-সাধের কোমল ও কঠোর জীবনযাপন। এর পাশাপাশি থাকছে রুপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষের গল্পও।

সাজ্জাদ সুমন বলেন, ‘আমরা যখন মাশরাফি জুনিয়র শুরু করেছিলাম, তখন সেটা ছিল একেবারে নতুন গল্প। ক্রিকেট নিয়ে সেভাবে তখনো কেউ গল্প দেখায়নি। এবারও নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। আশা করি, খুশবু দিয়ে এবারও দর্শকদের মন জয় করতে পারব।’

খুশবু ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। আরও আছেন এই প্রতিযোগিতার আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ।

মেগা সিরিয়ালটির প্রথম পর্বে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে সামিরা খান মাহিকে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে খুশবু।

জে.এস/

ধারাবাহিক নাটক দীপ্ত টিভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250