মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

শেষ সময়ে রং-তুলির আঁচড়ে সাজছে প্রতিমা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ৯ই অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এরইমধ্যে প্রতিমা তৈরি কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা। এখন চলছে রং-তুলির কাজ। এ কাজে মহাব্যস্ত সময় পার করছেন তারা।

ভোলার বিভিন্ন পূজা মণ্ডপে দেখা গেছে, আগামী ৯ই অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ভোলার সাত উপজেলার ১০৬টি পূজা মণ্ডপে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এরইমধ্যে প্রতিমার মাটির কাজ শেষ করেছেন শিল্পীরা। এখন শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন তারা। রং-তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন দেবি দুর্গার সৌন্দর্য।

মৃৎশিল্পী বিষ্ণু চন্দ্র পাল গণমাধ্যমকে  জানান, তিনি ও তার সঙ্গীরা মিলে এ বছর ১২টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন। মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ আরও আগেই শেষ হয়েছে। বর্তমানে তারা রং-তুলির কাজ করছেন। বিভিন্ন রং দিয়ে তারা প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলছেন। এতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা ব্যস্ত সময় পার করছেন। আগামী ৯ই অক্টোবরের আগেই তারা সব কাজ শেষ করবেন।

অনিল কুমার পাল ও নির্মল পাল জানান, তারা আগে প্রতিমা তৈরি করে ভালো টাকা আয় করতেন। কিন্তু বর্তমানে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় তেমন কিছুই থাকে না। প্রতিমা তৈরির কাজ ছাড়া অন্য কোনো কাজ জানেন না বলে এটিই করে যাচ্ছেন।

আরও পড়ুন: তিন মাস পর নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে : মাহফুজ আলম

এ বছর ভোলার সাত উপজেলায় ১০৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ভোলা সদরে ২৭টি, বোরহানউদ্দিনে ২০টি, দৌলতখানে ৮টি, লালমোহনে ১৬টি, তজুমদ্দিনে ১৫টি, চরফ্যাশনে ৯টি ও মনপুরা উপজেলায় ১১টি মণ্ডপে পূজা হবে। বর্তমানে মণ্ডপগুলোতে রং, প্যান্ডেল এবং আলোকসজ্জার কাজ চলছে।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক গণমাধ্যমকে জানান, দুর্গাপূজা উপলক্ষে জেলার মণ্ডপগুলোতে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়াও পূজা মণ্ডপগুলোর সিসি ক্যামেরার ফুটেজ সার্বক্ষণিক পুলিশ মনিটরিং করবে। সবমিলে এ বছর সনাতন ধর্মাবলম্বীরা যাতে একটি সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য তারা কাজ করছে।

এসি/কেবি

রং-তুলির আঁচড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250