শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

হাজী সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে যৌথবাহিনী। আজ (২৮শে সেপ্টেম্বর) রোববার দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।

 বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান।

‎ওসি বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে। তবে আমাদের পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিততে যৌথ বাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই বাড়িটির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও রয়েছে বলে জানা গেছে।

‎বাড়িটির তত্ত্বাবধায়ককে (ম্যানেজার) ঘটনাস্থল থেকে আটক করেছে যৌথ বাহিনী। গাড়িগুলোর মালিকানা ও বৈধতা সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

‎এদিকে যৌথবাহিনীর উপস্থিতি ঘিরে এলাকাজুড়ে কৌতূহল বিরাজ করছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী কিছু জানায়নি। তাদের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে বলে ধারণা করা হচ্ছে।

জে.এস/

অভিযান হাজী মোহাম্মদ সেলিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250