সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বোকার কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দি মারিয়ার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাধারণত অতীতে খেলে আসা কোন ক্লাবের বিপক্ষে গোল করে অনেক ফুটবলার উদ্‌যাপন করেন না। ফুটবল মাঠে এটা খুবই পরিচিত একটি দৃশ্য। খবর এএফপির।

গতকাল সোমবার (১৬ই জুন) রাতে বোকা জুনিয়র্সের সঙ্গে ২–২ গোলের ড্রয়ের পর গোল উদযাপন থেকে বিরত ছিলেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দিয়া মারিয়া। এমনকি হাত উঁচিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিও করেন তিনি।

এ দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে অনেকের মনে হতে পারে, অতীতে হয়তো বোকা জুনিয়র্সের হয়ে খেলেছেন, কিন্তু দি মারিয়া কখনোই বোকার হয়ে খেলেননি। পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি আর্জেন্টাইন ক্লাবেই খেলেছেন তিনি—রোজারিও সেন্ট্রাল। এ ক্লাবের বয়সভিত্তিক দলের হয়ে খেলেই ফুটবলে হাতেখড়ি দি মারিয়ার। ২০০৫ সালে এ ক্লাবের হয়ে পেশাদার ফুটবল শুরু।

গতকাল গোল করে বোকা জুনিয়র্সের কাছে ক্ষমা চেয়েছেন কিনা জানতে চাইলে দি মারিয়া বলেছেন, ‘না, না…আমি ওখানে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। সবাই বলছে যে আমি ক্ষমা চাইছি। কিন্তু না, সেটা ক্ষমাপ্রার্থনা ছিল না।’

তবে বোকা জুনিয়র্স সমর্থকদের প্রতি দি মারিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,‘সেন্ট্রাল ছাড়া অপর সমর্থকেরাও যে আমাকে সমাদর করছেন, এটা সত্যিই ভালো লাগছে। আমি এখন আলাদা জার্সিতে আছি, কিন্তু তারপরও সমর্থকেরা আমাকে সমর্থন দিয়েছেন এবং এ জন্য আমি কৃতজ্ঞ।’

আরএইচ/

দি মারিয়া বোকা জুনিয়র্স ক্লাব ফুটবল রোজারিও সেন্ট্রাল ফুটবল ক্লাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250