সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

বন্ধুর চেয়ে একটুখানি বেশি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখনকার যুগে যে কোনো সম্পর্কের নাম দেওয়া সত্যি খুবই মুশকিল। একজন আরেক জনের কি হয় সম্পর্কে সেটাও না বলা পর্যন্ত বোঝা যায় না। তেমনিই একটি সম্পর্কের নাম বন্ধুত্ব।

একজোড়া শালিকের মতো সবসময় একসাথে দেখা মিলে তাদের। যেমন: সোমা আর সোভন (ছন্দমান)।  তবে তারা কি আসলেই বন্ধু! 

সকালে উঠেই মোবাইলটা নিয়ে গুড মর্নিং উইশটা না করলে যেন দিনই শুরু হয় না সোমার। আর সোভনও যেন অপেক্ষায় থাকে, কখনো দুপুর গড়িয়ে গেলে ভেতরে কেমন যেন অস্থিরতা অনুভব করে। 

আরো পড়ুন : একজন ভালো জীবনসঙ্গীর গুণাবলী

কোথায় যাচ্ছে, কী দেখছে অপরজনকে ছবি না পাঠানো পর্যন্ত যেন স্বস্তি নেই। মনে হয় একজনের চোখ দিয়েই অন্যজন দেখে নিচ্ছে।

তার কথা মাথায় রেখে ছবি বা স্ট্যাটাস শেয়ার করা। অনেক লাইক-কমেন্টের মাঝেও তার জন্য অপেক্ষা। তার সঙ্গে দেখা বা কথা হওয়ার সামান্য সুযোগও হাতছাড়া করতে ইচ্ছে করে না।  

দেখা হয়তো খুব একটা হয় না, তবে একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা হয়।গুরুত্বপূর্ণ কোনো কাজে অনেক কাছের বন্ধু বা পরিবারের আগে সোমা নির্ভর করে সোভন এর ওপর। একজনের প্রয়োজনে আরেকজন দায়িত্ব নিয়ে থাকেন।

কি ভাবছেন? এ সম্পর্কের নাম কি দিবেন! 

এ ধরনের সম্পর্ককে বলে অলমোস্ট রিলেশনশিপ। মানে এমন সম্পর্ক যা বন্ধুত্বের থেকে অনেক গুণ বেশি, কিন্তু প্রেম নয়।

এস/এসি

বন্ধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250