সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল ভেঙে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণকাজের উদ্বোধন কাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

আজ রোববার (১৩ই জুলাই) যশোরে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পৌরসভা। ছবি: সংগৃহীত

যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ রোববার (১৩ই জুলাই) সকালে যশোর পৌরসভা ম্যুরালটি ভাঙার কাজ শুরু করে। স্থানটিতে এখন নির্মাণ হবে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’। আগামীকাল সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করবেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

এর আগে দুই দফা ম্যুরালটি ছাত্র-জনতা ভাঙচুর করে। গত বছরের ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন আংশিক ভাঙচুর করে ম্যুরালে ইসলামিক গ্রাফিতি সেঁটে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আর চলতি বছরের ৬ই ফেব্রুয়ারি হাতুড়ি-শাবল ও একটি এক্সকাভেটর দিয়ে ভাঙার চেষ্টা শুরু করে তারা। সেবারও সম্পূর্ণ ভাঙতে পারেনি। এবার তৃতীয় দফায় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ম্যুরালটি। ২০১২ সালে শহরের বকুলতলা মোড়ে ২৯ লাখ ৯ হাজার ৯৫ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল হোসেন বলেন, ‘ম্যুরালটি ভাঙার পর স্মৃতিসৌধ এলাকায় থাকা প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে যুক্ত করা হবে, যাতে ওই অঞ্চলের যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখে।’

বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250