সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোনো মামলা না থাকায় ও বয়স্ক বিবেচনায় জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৯০) ও তার স্ত্রী সালমা বেগমকে (৮০) জামালপুরের নিজ বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৭শে মে) রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল। এর আগে একইদিন রাত ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় পাঠায়।

মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রি করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হাতে আটক হন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রী সালমা বেগম। পরে খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যের কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল। এসব বিষয় বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৫ (সদর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পরে উপদেষ্টা ছিলেন। এ ছাড়া তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এইচ.এস/

রেজাউল করিম হীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250