সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নতুন পরিচয়ে আসছেন তাহসান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছেন তিনি। দেশে ‘ফ্যামিলি ফিউড’-এর আয়োজনকে আরো জমজমাট করে তুলতে সঞ্চালক হিসেবে এই গায়ককেই নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গ।

মার্কিনের জনপ্রিয় পারিবারিক রিয়েলিটি শো ‘ফ্যামিলি ফিউড। বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটি। এবার বাংলাদেশি সংস্করণ আসছে এটির। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই নতুন পরিচয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

জানা গেছে, ‘ফ্যামিলি ফিউড’ অনুষ্ঠানে দুটি পরিবারের সদস্যরা অংশ নেন। পাশাপাশি একশ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন।

প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা হয়। অনুষ্ঠানে প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’ তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।

এ প্রসঙ্গে তাহসান বলেন, বঙ্গর প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউড-এর মতো দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত আমি। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব। যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।

আরো পড়ুন: বিয়ে না করেই দ্বিতীয়বার মা হচ্ছেন একতা কাপুর

বিষয়টি নিয়ে বঙ্গর চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি যেখানে পরিবারের সদস্যরা সকলে মিলে উপভোগ করতে পারবেন। বাংলাদেশে এখনও অনেক যৌথ পরিবার রয়েছে। আমরা তাদেরকে স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ দিতে চাই।

অনুষ্ঠানটির মূল আয়োজনের সঞ্চালক স্টিভ হার্ভি। তার হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’কে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ তৈরি করে।

বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে। শিগগিরই বঙ্গর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।

এসি/

পরিচয় তাহসান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250