রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

সেই খোরশেদকে দেখতে চাঁদপুরে অভিনেত্রী মুক্তি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অশ্রুসিক্ত ভালোবাসায় দীর্ঘ কর্মজীবনের চিরচেনা এফডিসি থেকে বিদায় নিয়েছেন শিল্প নির্দেশকের সহকারী মোহাম্মদ খোরশেদ আলম। দীর্ঘ ৪৭ বছরের পথচলার পর এবার বিদায় নিয়ে এখন তিনি গ্রামের বাড়ি চাঁদপুরে রয়েছেন। কেমন আছেন গ্রামের বাড়িতে মোহাম্মদ খোরশেদ আলম? 

এবার তাকে দেখতে চাঁদপুরে গেলেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এ সময় নির্মাতা গাজী মাহবুব ও সাইমন তারিক উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন গণমাধ্যম কর্মী মাজহার বাবু, রুহুল আমিন। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা গাজী মাহবুব বলেন, ‘আমরা খোরশেদ ভাইকে দেখতে গিয়েছিলাম চাঁদপুরে। তিনি এখন পরিবারের সঙ্গেই রয়েছে। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। খোরশেদ ভাই জমি নেওয়ার চেষ্টা করছেন, জমি কিনবেন। এপর চাষাবাদ শুরু করবেন।’

মুক্তি ফেসবুকে লিখেছেন, ‘চাঁদপুরের ভবানীপুর, নিজের গ্রামের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সহকারী শিল্প নির্দেশক খোরশেদ আলম মামা। তিনি প্রায় ৫০ বছর এফডিসিতে কর্মরত ছিলেন। ওনার বাকি জীবনটা ভালো কাটুক, সেই দোয়া রইল।’

এফডিসি থেকে বিদায়ের আয়োজক মাজহার বাবু বলেন, ‘খোরশেদ ভাই আমাদের সহযোগিতা চেয়েছিলেন, আমরা চেষ্টা করেছি তার পাশে থাকতে। তবে এই অল্প সময়ে ২ লাখ ১৬ হাজার টাকা তার জন্য সহায়তা পেয়েছি। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

জে.এস/

রুমানা ইসলাম মুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250