মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সৌদি বাদশাহর নির্দেশে বিনা খরচে হজের সুযোগ পাচ্ছেন যে দেশের নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১১ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিনা খরচে হজের সুযোগ দিতে একটি ডিক্রি জারি করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তবে এই সুযোগ শুধু গাজায় ইসরায়েলি আগ্রাসনে হতাহত পরিবারের সদস্যদের জন্য।

ক্ষতিগ্রস্ত গাজাবাসীদের হজ পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। তার এই নির্দেশের আওতায় আরও বাড়তি এক হাজার প্যালেস্টেইনি পরিবার থেকে সৌদি আরবে বিনা খরচে হজ পালনের সুবিধা পাবেন।

বাদশাহ সালমানের রাজকীয় নির্দেশে বলা হয়েছে, গাজা উপত্যকার শহীদদের পরিবার থেকে হজযাত্রীদের সৌদি আরবে আনার জন্য একটি উদ্যোগ নিয়েছে রিয়াদ।

আরো পড়ুন: যাত্রীরা যে টিকা না নিলে বাতিল হতে পারে হজের অনুমোদন

এই উদ্যোগের আওতায় প্যালেস্টাইন থেকে মোট দুই হাজার হজযাত্রী আসবেন। তারা বিনা খরচে হজ করবেন।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শায়েখ বলেছেন, এই পদক্ষেপ প্যালেস্টাইনের জন্য সব স্তরে আমাদের দেশের অটল সমর্থনকেই তুলে ধরে।

শেখ আবদুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শায়েখ আরও বলেছেন, এই ব্যতিক্রমী উদ্যোগ গাজার প্যালেস্টাইনি জনগণের কষ্ট-দুর্দশা কিছুটা প্রশমিত করবে। সৌদি সরকারের এমন মানবিক দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। সৌদি আরবের প্রতিষ্ঠাকালীন বাদশাহ আবদুল আজিজের যুগ থেকে দেশটি প্যালেস্টাইনি জনগণের পাশে দাঁড়িয়েছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

এইচআ/  আই.কে.জে


হজ সালমান বিন আব্দুল আজিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250