রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ গানটি সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত


‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ গানটি ইউটিউব থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৮ই জুলাই) এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আরিফুর রহমান মুরাদ নামের এক ব্যক্তি এই রিট আবেদনটি দায়ের করেন। 

গত ঈদের সময় সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছিল ‘নানা নাতি’। ঈদের একমাত্র ভাইরাল প্রযোজনা বললেও ভুল হবে না। কারণ নানা ও নাতি চরিত্র দুটির ভেতর দিয়ে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় দেখা গেছে আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেলকে।

সেই গানটির জন্য এর আগে লিগ্যাল নোটিশ দেয়া হয় লেখক আলী হাসানকে। কারণ তিনি গানের একটি লাইনে বলেছেন, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’!

এ লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। যার পরিপ্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ দেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন। 

১৯শে জুন (বুধবার) রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও উল্লেখ করা হয় ওই নোটিশে।

কেবি/  আই.কে.জে

গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250