সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ইলন মাস্কের সাথে প্রেম করে খোয়ালেন ৫০ হাজার ডলার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তাঁকে ভেবে প্রেম করে লাখ লাখ টাকা খোয়ালেন এক তরুণী। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ব্রিটিশ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ভুক্তভোগী ওই তরুণীর নাম জিয়োং জি সান। তিনি মনে করতেন যে, ইনস্টাগ্রামে তিনি ইলন মাস্কের সঙ্গেই প্রেম করছেন। তবে এ বিষয়টি ছিল পুরো ভুয়া।  

আরো পড়ুন : রাস্তায় পানি পুরি বিক্রি করছেন ‘মোদি’!

ওই তরুণী জানান, গত বছরের ১৭ই জুলাই তাঁকে মাস্ক নামের একটি আইডি থেকে ইনস্টাগ্রামে যুক্ত করা হয়। তবে এ নিয়ে তাঁর সন্দেহ ছিল। কিন্তু প্রতারক ইলন মাস্কের ডিপফেক ভিডিও দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করতে থাকে। এসময় ওই তরুণীকে মাস্কের বিভিন্ন ছবি দেওয়া হয়। সেইসঙ্গে মাস্কের বিভিন্ন ভিডিও পাঠানো হয়। ওই ভুয়া মাস্ক তরুণীকে জানান, ২০২৩ সালের এপ্রিলে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি বৈঠক করবেন।  

মাস্কের ডিপফেক ভিডিও দিয়ে ওই তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলা হয়। 

ভুক্তভোগী ওই তরুণী বলেন, ‘ভিডিও কলে মাস্ক আমাকে বলেছিলেন যে, আমি তোমাকে ভালোবাসি।’ 

প্রতারকের কথা বিশ্বাস করে ওই তরুণী ৫০ হাজার ডলার একটি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। ভুয়া মাস্ক তাঁকে জানান, ওই অ্যাকাউন্ট তাঁর এক কোরিয়ান কর্মীর। ওই অর্থ বিনিয়োগ করলে তিনি ধনী হয়ে যাবেন।   

পরে জিয়োং বুঝতে পারেন তিনি এআই প্রতারণার শিকার হয়েছেন। তবে এরকম জালিয়াতির বিরুদ্ধে কোনো কঠোর আইন না থাকায় ওই প্রতারক তেমন শাস্তি পাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

সূত্র : ইনডিপেনডেন্ট

এস/  আই.কে.জে

প্রেম ইলন মাস্ক তরুণী জিয়োং জি সান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250