মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

৬ বছর আগে ক্যানসার আক্রান্ত শিশুকে দেওয়া কথা রাখলেন সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ৯ বার কেমোথেরাপির পর ক্যানসারজয়ী সেই খুদে ভক্ত জগনবীরের সঙ্গে ফের দেখা করলেন বলিউডের ভাইজান। ক্যানসার আক্রান্ত এই শিশুকে ৬ বছর আগে দেওয়া কথা রাখলেন সালমান।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০১৮ সালে ক্যানসার ধরে পড়ে জগনবীর নামের এক শিশুর। সেই সময় তার বয়স ছিল চার। জগনবীরের বাবা-মা ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য মুম্বাইয়ে যান। সেখানে টাটা মেমোরিয়াল সেন্টারে ভর্তি হয় জগনবীর। 

মুম্বাইয়ে যাবে শুনেই জগনবীর মনে মনে সালমানের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখতে শুরু করে। জগনবীরের মা সুখবীর কৌর ছেলের স্বপ্নের কথা জানতেন। তিনি হাসপাতালে ছেলের একটি ভিডিও রেকর্ড করেছিলেন। 

সেই ভিডিওতে জগনবীর সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। সেই ভিডিও গিয়ে পৌঁছায় সালমানের কাছে। তার পরেই স্বপ্নপূরণ হয় জগনবীরের। 

সালমান হাসপাতালে এসে দেখা করে গিয়েছিলেন জগনবীরের সঙ্গে। যাওয়ার আগে সালমান জগনবীর বলে গিয়েছিলেন, আবার দেখা হবে। তবে একটা শর্ত আছে। জগনবীরকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। সেরে উঠলেই তিনি আবার দেখা করবেন তার সঙ্গে।

আরো পড়ুন: অস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন

সালমানের সঙ্গে দ্বিতীয় বার দেখা করার ‘লোভে’ মনেপ্রাণে সুস্থ হয়ে উঠতে চাইছিল জগনবীর। চিকিৎসকেদের সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে। কষ্ট হলেও মুখ ফুটে বলেনি। অবশেষে এই যুদ্ধে জয়ী হয়েছে সে। ৯ বার কেমোথেরাপির পর আপাতত ক্যানসারমুক্ত জগনবীর। 

সে দিনের ছোট্ট ছেলেটি এখন ৯ বছরের কিশোর। জগনবীরের সুস্থ হয়ে ওঠার কথা জানতে পারেন সালমান। ৬ বছর আগে দেওয়া কথা রাখেন তিনি। সালমানের বান্দ্রার বাড়িতে জগনবীরের সঙ্গে দেখা হয় ভাইজানের।

জগনবীরের মা সুখবীর বলেছেন, ‘জগনবীর এখন অনেকটা সুস্থ। আবার স্কুলে যেতে শুরু করেছে। ও মন থেকে না চাইলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব ছিল না। আর শুধু সলমনের সঙ্গে দেখা করবে বলেই ও সুস্থ হয়ে ওঠার এত তাড়া ছিল। আমরা কৃতজ্ঞ ভাইজানের কাছে।’

এসি/


ক্যানসার সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250