শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ?

কমলো বিপিএলের টিকিটের দাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিপিএলের প্লে-অফের প্রথম দুটি ম্যাচের টিকিটের মূল্যবৃদ্ধির পর এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে কমানো হয়েছে। মাত্র ১০০ টাকায় উপভোগ করা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারের খেলা।

বিসিবি সূত্রে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী ২৮শে ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটর জয়ী দল বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল। এদিন মিরপুরের ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে মাত্র ১০০ টাকায়। নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়।

আরো পড়ুন: আবারও বিয়ে করলেন পেসার আল আমিন

পাশাপাশি ক্লাব হাউজ ৪০০ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৮০০ টাকা। আর সর্বোচ্চ গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য থাকছে ১৫০০ টাকা।

উল্লেখ্য, চলতি বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিটে দাম কিছুটা বাড়ানো হয়েছিল। সর্বনিম্ন ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে করা হয় ৩০০ টাকা। এ ছাড়া নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকার বদলে করা হয়েছিল ৫০০ টাকা। পাশাপাশি ক্লাব হাউজ ৮০০ ও ভিআইপি স্ট্যান্ডের একেকটি টিকিটের মূল্য দেড় হাজার টাকা। সর্বোচ্চ আড়াই হাজার টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।

 এইচআ/ 


দাম বিপিএল টিকিট দ্বিতীয় কোয়ালিফায়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250