রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ফেব্রুয়ারিতে রপ্তানি বাড়ল ১২ শতাংশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি ১২ শতাংশ বেড়েছে এবং রপ্তানি হয়েছে ৫১৯ কোটি ডলারের পণ্য। গত জানুয়ারিতে ৫৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল আর প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৪৫ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার (৪ঠা মার্চ) পণ্য রপ্তানির এই হালনাগাদ  তথ্য  প্রকাশ করে।

আরো পড়ুন: দাম কমলো পেঁয়াজ, আলু ও জিরার

সর্বশেষ দুই মাস পণ্য রপ্তানি বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির হারও কিছুটা বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৩ হাজার ৮৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭১ শতাংশ বেশি।

ইপিবি সূত্রে জানা গেছে, তৈরি পোশাক ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও প্রকৌশল পণ্যের রপ্তানি কমেছে।

 এইচআ/  

রপ্তানি উন্নয়ন ব্যুরো পণ্য রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250