মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

দেড় বছর বয়সেই ২৫০ কোটি রুপির মালিক এই তারকা সন্তান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বয়স সবে দেড় বছর। এর মধ্যেই বলিউডের সব থেকে ধনী তারকা সন্তানের তকমা পেয়ে গেছে ছোট্ট রাহা কাপুর! ২৫০ কোটি রুপির মালিক এই স্টারকিড!

বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা। সিনেমার শুটিংয়ের ফাকে মেয়ের সঙ্গেই সময় কাটে রণবীর-আলিয়ার। 

সম্পত্তির খতিয়ানে আরিয়ান-সুহানা, অ্যাব্রামকেও প্রায় ছাড়িয়ে গিয়েছে রণবীর-আলিয়ার মেয়ে। এমন খুদে বয়সেই ২৫০ কোটি টাকার মালিক সে!

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই মুহূর্তে মুম্বাইয়ের পালি হিলস্ এলাকায় এক অ্যাপার্টমেন্টের ৯ তলায় থাকেন ‘রণলিয়া’ দম্পতি। এই আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকা)।  

অন্যদিকে, গত তিন বছর ধরে বান্দ্রায় দাদা রাজ কাপুরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুনভাবে তৈরি করছেন তারা।

আর এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা। কারণ, শাহরুখ খানের ‘মন্নত’ ও অমিতাভ বচ্চনের ‘জলসা’র সমপরিমাণ বাজারমূল্য এই ‘কৃষ্ণা রাজ’বাংলোর।

আরো পড়ুন: ভারতে সানি লিওনকেও সম্মান করা হয়: কঙ্গনা

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই ‘কৃষ্ণা রাজ’ বাংলোতে বিনিয়োগ করছেন ‘রণলিয়া’। আর বাংলোটি  ইতোমধ্যেই মেয়ে রাহার নামে করে দিয়েছেন তারা।  

সে হিসাবে রাহা কাপুরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান। আপাতত ২৫০ কোটি রুপির কথাই জানা পাপারাজ্জিদের। 

এই বাংলোটি ছাড়াও মুম্বাই শহরে চারটি ফ্ল্যাট রয়েছে আলিয়ার। এছাড়া লন্ডনে একটি বাড়ি রয়েছে অভিনেত্রীর। 

সূত্র:আনন্দবাজার 

এসি/

তারকা সন্তান কোটি রুপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250