সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

রাস্তায় পানি পুরি বিক্রি করছেন ‘মোদি’!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

পানি পুরি বিক্রি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! প্রথম দেখায় এমনটাই মনে হবে। তবে ভালো করে দেখলে ভুল ভাঙবে। আদতে তিনি গুজরাটের আনন্দ শহরের পানি পুরি বিক্রেতা অনিল ভাই ঠাক্কার। দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতো। চুলের স্টাইল, সাদা দাড়ি আর পোশাকের কারণে দেখতে একইরকম মনে হয়। 

ভারতীয় একটি সংবাদমাদ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন পানি পুরি বিক্রেতা ‘মোদি’। লোকসভা ভোটের মধ্যে জনসংযোগেই বুঝি পথে নেমে দেশবাসীকে পানি পুরি খাওয়াচ্ছেন মোদি, এমনটা ভাবছেন কেউ কেউ।

গুজরাটের আনন্দ শহরে তুলসি পানি পুরি সেন্টারের মালিক ৭১ বছর বয়সী অনিল ভাই ঠাক্কার। জুনাগড়ের বাসিন্দা অনিল ১৮ বছর বয়স থেকে পানি পুরি বিক্রি করছেন। ক্রেতারা এসে প্রায়ই অনিলের সঙ্গে সেলফি তোলেন বলে জানান তিনি। 

আরো পড়ুন : রেজাল্ট দেখে অজ্ঞান শিক্ষার্থী!

অনিল বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার চেহারার সাদৃশ্য থাকার কারণে স্থানীয় এবং পর্যটক, সবার কাছ থেকেই অনেক ভালবাসা এবং সম্মান পাই।’ 

অনিল ভাই ঠাক্কার আরও জানান, তিনি মোদির কথায় ও মূল্যবোধে ভীষণভাবেই অনুপ্রাণিত। মোদি যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দেন, ঠিক তিনিও তাঁর দোকানকে তেমনই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন।

চলতি বছরের শুরুতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেটিকে ডিপফেক বলে মনে করা হয়েছিল। ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদি ‘গরবা’ উৎসবে নাচ করছেন। পরে জানা যায়, ভিডিওর ব্যক্তি মুম্বাইয়ের বাসিন্দা বিকাশ মহান্ত। মোদির সঙ্গে চেহারায় অনেক মিল রয়েছে বিকাশের।

সূত্র : এনডিটিভি

এস/  আই.কে.জে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানি পুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250