মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন তাদের বিষয়ে কনস্যুলার অ্যাকসেস বা সাক্ষাৎ চেয়েছে। গত শনিবার ভোরে সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের আটক করে এসটিএফ।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত গোপনীয়ভাবে এই অভিযান চালানো হয়। আটক করার পর কঠোর নিরাপত্তার মধ্যে তাদের কলকাতায় নিয়ে আসা হয়। গতকাল রোববার (৮ই মার্চ) গ্রেপ্তারকৃতদের বিধাননগর আদালতে তোলা হলে আদালত দুজনকেই ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পর আজ সোমবার গোপনীয়তার সঙ্গে গ্রেপ্তারকৃতদের সল্টলেকে অবস্থিত এসটিএফের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তারা। তদন্তকারীদের ধারণা, এই হত্যাকাণ্ডের পেছনে আরও বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। সেই কারণেই ধৃতদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

সূত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের গতিবিধি, যোগাযোগ এবং হত্যাকাণ্ডে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গত কয়েক দিনে তাদের চলাফেরা ও যোগাযোগের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক পর্যায়েও কিছু তৎপরতা শুরু হয়েছে। ৮ই মার্চ কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ উপহাইকমিশন গ্রেপ্তার দুই ব্যক্তির বিষয়ে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে। অর্থাৎ বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিরা তাদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে চান। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ উপহাইকমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250