রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ঘড়ি কেন বাঁ হাতে পরে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

একজন ব্যক্তির আত্মবিশ্বাস ফুটে ওঠে তার আচরণ আর পোশাক-পরিচ্ছদে। পরনের পোশাক, ঘড়ি, জুতা ইত্যাদি দেখেও বোঝা যায় তিনি রুচিসম্পন্ন কিনা। কম-বেশি সবাই ঘড়ি পরেন। তবে বেশিরভাগ মানুষই কিন্তু ঘড়ি পরার জন্য বেছে নেন বাঁ হাত। 

কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন অধিকাংশ মানুষ বাম হাতে ঘড়ি পরেন? এর পেছনে কী ব্যাখ্যা রয়েছে? চলুন জেনে নেওয়া যাক- 

বেশিরভাগ সময় কাজের জন্য আমাদের ডান হাত ব্যস্ত থাকে। এমন অবস্থায় যদি ডানহাতে ঘড়ি বেঁধে রাখা হয়, তাহলে সময় দেখতে অসুবিধা হয়। আবার কাজেও বাধা সৃষ্টি করে এটি। কিন্তু বাঁ হাতে ঘড়ি পরলে এই সমস্যা আর হয় না। সহজেই সময় দেখা যায়। 

আবার ডানের হাতের তুলনায় বাম হাত বেশি সুরক্ষিত থাকে। কেননা বেশিরভাগ কাজই মানুষ ডান হাতের সাহায্যে করেন। তাই শখের ঘড়িটি ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এই কারণেই বেশিরভাগ বাঁ হাতে ঘড়ি পরেন। তাছাড়া বাঁ হাতে ঘড়ি পরা ব্যক্তিদের দেখতেও স্মার্ট লাগে। 

তবে ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, এখন যেভাবে হাতের কব্জিতে ঘড়ি পরার চল রয়েছে, অতীতে এমনটা ছিল না। পুরনো দিনের মানুষের ছবি দেখলে এই বিষয়টি বুঝতে পারেন। তখন আসলে হাত ঘড়ির চল ছিল না। সেসময় মানুষ পকেট ঘড়ি ব্যবহার করতেন।

গোলাকার ঘড়ির সঙ্গে থাকতো লম্বা চেইন। এই ঘড়ি রাখা হতো পকেটের সঙ্গে সংযুক্ত ছোট্ট পকেটে। এখনকার জিনস প্যান্টে যে কয়েন পকেট দেখা যায় তার উৎপত্তি কিন্তু এই কারণেই। 

আরো পড়ুন: আরামদায়ক হোক আপনার হাই হিল জুতা

ধীরে ধীরে সময়ের বদলের সঙ্গে শুরু হয় হাতে ঘড়ি পরার চল। হাতের কব্জি জুড়ে থাকে এই ঘড়িগুলো। অবশ্য এখন অ্যানালগ ঘড়ির পাশাপাশি অনেকেই ব্যবহার করেন ডিজিটাল স্মার্ট ওয়াচ। এসব ঘড়ি দিয়ে শরীরের নানা খবর যেমন রাখা যায়, তেমনি ফোন কলও করা যায়। 

এসি/   আই.কে.জে/




ঘড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250