সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

এক ফুট দাড়ির দৈর্ঘ্য নিয়ে গিনেস রেকর্ড নারীর

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

নয়ের দশকে ফেবিকলের সৃজনশীল বিজ্ঞাপনে চমকে গিয়েছিল গোটা দেশ। কীভাবে ভারত বিখ্যাত আঠার কারণে গোঁফ গজাল এক মহিলার এবং তাঁর পরবর্তী প্রজন্মের, তা নিয়েই ছিল প্রচারমূলক ওই কাহিনি। এই ঘটনা খাঁটি কিন্তু বাস্তব। তেল চকচকে লম্বা দাড়ির জোরে গিনেস রেকর্ড করলেন এক নারী। ৩৮ বছরের এরিন হানিকাটই বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা দাড়িওয়ালা মহিলা।

আমেরিকার মিচিগান শহরের বাসিন্দা এরিন। ১৩ বছর বয়সে প্রথমবার শারীরিক তথা সামাজিক অস্বস্তির মধ্যে পড়েন। বালিকার মুখে ছেলেদের মতো’ দাড়ি গজাতে শুরু করে। শুরুতে নিয়মিত মুখের পশম তুলে ফেলতেন এরিন।

ওয়াক্সিং করতেন, হেয়ার রিমুভাল লোশনও ব্যবহার করতেন। কিন্তু একবার উচ্চ রক্তচাপের কারণে চোখে স্ট্রোক হয় তার। এর পরেই দাড়ি কাটা বন্ধ করার সিদ্ধান্ত নেন। ফলে দিনে দিনে এরিনের দাড়ির দৈর্ঘ্য বাড়তে থাকে। এমনকী তা পুরনো গিনেস রেকর্ড ভেঙে দিয়েছে। 

আরো পড়ুনজীবনে কখনো ভাত খাননি তিনি

প্রায় এক ফুট লম্বা দাড়ি এরিনের। সঠিক হিসেবে দিলে ১১.৮ ইঞ্চি। তিনি ৭৫ বছরের ভিভিয়ান হুইলারের রেকর্ড ভেঙে দিয়েছেন। ভিভিয়ানের দাড়ির দৈর্ঘ্য ১০.০৪ ইঞ্চি। অর্থাৎ এরিনের দাড়ি ১.৪ ইঞ্চি বেশি লম্বা। সেই কারণেই নতুন গিনেস রেকর্ডের মালিক হলেন তিনি।

তাই বলে কি একজন মেয়ের মুখে দাড়ি নিয়ে কটাক্ষের স্বীকার হননি? এরিন জানিয়েছেন, পরিবার পাশে থাকাতেই সেই সব কটাক্ষকে অতিক্রম করতে পেরেছেন। তার কথায়, “আমি আমাকে নিয়ে খুশি। জীবনের প্রতি ইতিবাচক।”

এসি/  আই. কে. জে/ 

গিনেস রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250