রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প

মুক্তি পেলো ফারুকীর ‘শনিবার বিকেল’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ চার বছর ধরে বাংলাদেশ সেন্সর বোর্ডে আটকে থাকা বহুল-আলোচিত ‘শনিবার বিকেল’ অবশেষে মুক্তি পেয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) ওটিটিতে মুক্তি পেয়েছে এটি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

অন্যদিকে আগামী ৩০ নভেম্বর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ফারুকী ও তিশা অভিনীত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

এ বিষয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লেখেন, একসাথে এত কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে। ফাইনালি, ২৪ নভেম্বর; সনি লিভ-য়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে! আর ৩০ তারিখ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আসছে চরকিতে।

তিনি আরও লেখেন, দুইটা সম্পূর্ণ দুই রকম অভিজ্ঞতা হবে আশা করি। দুইটা ছবিই দেখবেন, কথা বলবেন, এই কামনায়। এই দুইটা ছবির পর আরও কিছু আসবে, সেটাও দ্রুত। এবং সেগুলা এই দুইটা থেকেও আলাদাই হবে ইনশাল্লাহ। আসলে ছয়টা বছর তো আমার সিনেমা মানুষের কাছে যায় নাই। ফলে একসাথে অনেক কিছু এখন আসবে, অনেক রকম আসবে! গুস্তাখি মাফ করবেন। সবার মঙ্গল হোক।

এর আগে চলতি বছরের ১০ মার্চ ‘শনিবার বিকেল’ মুক্তি পায় উত্তর আমেরিকায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমা হলে ছবিটি মুক্তি দেয় সিঙ্গাপুরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

‘শনিবার বিকেল’ গুলশানের হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

বাংলাদেশ-ভারত-জার্মান—ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষায়ও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শুটিং শেষ হয় ছবিটির।

এসকে/ 

মুক্তি শনিবার বিকেল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250