সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

এক কেজি মিষ্টির দাম ৩২ হাজার টাকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

মিষ্টির দাম বেশি হয় সবসময়ই। কিন্তু এক কেজি মিষ্টি কিনতে ৩২ হাজার টাকা গুণতে হবে, বিষয়টিতে হতবাক হবারই কথা। তবে মিষ্টি পাগলদের কৌতূহলের শেষ নেই। দাম যতই হোক এক কেজি মিষ্টি কিনে চেখে দেখতেও তাদের আপত্তি নেই।

দামী এই মিষ্টির সন্ধান মিলেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। সেখানে মিষ্টির দোকানে তৈরি হচ্ছে দামী এই মিষ্টি। যার নাম দেওয়া হয়েছে ‘গোল্ডেন ঘিবার’। মিষ্টিগুলোর রং সোনালি।

তাই সহজেই ক্রেতাদের চোখ আটকে যাবে সেখানে। মিষ্টির চর্চা ছড়িয়ে পড়েছে চারপাশে। এমনকি দূর-দূরান্ত থেকে মিষ্টি কিনতে ছুটে যাচ্ছেন ক্রেতারা। 

এনডিটিভির খবরে জানা যায়, উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত ব্রজ রসায়ন মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যাচ্ছে গোল্ডেন ঘিবার। নামের জন্য নয়, ক্রেতাদের মূল আকর্ষণ করেছে মিষ্টির দাম। প্রতি কেজি গোল্ডেন ঘিবার বিক্রি হচ্ছে ২৫ হাজার রুপিতে যা বর্তমানে বাংলাদেশি টাকা ৩২,৭৫০ টাকা।

রাজস্থানের ঐতিহ্যবাহী এই মিষ্টির স্বাদও দুর্দান্ত। এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে পুরো ভারতেই। ২৪ ক্যারেট খাঁটি সোনার পাত দিয়ে তৈরি হয়েছে এই মিষ্টি। এই মিষ্টির মূল উপকরণ ঘি এবং ময়দা। ছানা, ঘি এবং সোনার পাত ছাড়াও পেস্তা, বাদাম, আখরোট এবং আরও বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটি বানানো হয়েছে। 

আরো পড়ুন: মধ্যপ্রদেশে তৈরি হলো পৃথিবীর সবচেয়ে বড় রাখি, স্থান পাচ্ছে গিনেস বুকে

ভারতের রাখি বন্ধন উৎসবকে ঘিরে মিষ্টির বিক্রিও বেড়েছে বলে জানান ব্রজ রসায়ন মিষ্টান্ন ভান্ডারের মালিক তুষারগুপ্তর। তিনি বলেন, “বিশেষ এই মিষ্টির গল্প সবার মুখে। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে এটির পরিচিতি এখন বিশ্বজুড়েও।

অনেকে মিষ্টিটি দেখতেও আসেন। আবার কিনেও নিয়ে যাচ্ছেন। উৎসবের মৌসুমে এই মিষ্টির বিক্রি বাড়ে। 

এসি/ আই. কে. জে/ 


মিষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250