সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

ওটিটি

অশ্রদ্ধা, অসভ্যতা সহ্য করব না: সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

বলিউড ভাইজান সালমান খান - ছবি: সংগৃহীত

অন স্কিনে বলিউড ভাইজানের সভ্যতা, শালীনতার কথা সবারই জানা। তবে অনেকেই এ ইমেজ অন স্কিনে ধরে রাখতে পারেন না। আর তাই নিয়ে এবার ক্ষেপেছেন বলিউডের এ সুপারস্টার।

সালমানের ক্ষোভের কারণ বিগ বসের ওটিটি প্লাটফর্ম। বর্তমানে বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজনে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সালমান। দায়িত্ব পালনের মাঝেই শোয়ের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

বিগ বস ওটিটির সর্বশেষ শোতে সালমান জানান, আমি একদমই অশ্রদ্ধা, অসভ্যতা সহ্য করতে পারি না। সেটা যেকোনো বিষয় নিয়েই হোক না কেন? মূলত শোতে অংশ নেয়া কয়েকজনের আচরণে ক্ষুদ্ধ হওয়ার পরই সালমান এমন মন্তব্য করেন।


এবারের সিজনে অংশ নেয়া প্রতিযোগী জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরিকে এ নিয়ে তুলোধনাও করেন বলিউড ভাইজান। শো তে দেখা যায়,  জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরি অনস্কিনে একে অন্যকে চুমু দেয়। এছাড়া বেবিকাকে প্যান্ট খুলে নিতম্ব দেখানোর মতোও অসভ্যতা করতে দেখা যায় জাদকে।

এ প্রসঙ্গে সালমান ভারতীয় সংবাদ মাধ্যমে প্রশ্ন তোলেন। শো তে অংশ নেয়া ওই সব প্রতিযোগীর মূল্যবোধ, বড় হয়ে ওঠা, আমাদের সংস্কৃতির সঙ্গে কি খাপ খায়? আপনারা যা করেছেন তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এমন মন্তব্যও করেন সালমান।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এরপরই সালমান জানান, আমি এই শো আর করছি না। এই শো ছেড়ে দিচ্ছি।

আরো পড়ুন:২২ বছর পর ‘লগান’ অভিনেত্রীর অন্য রকম ফেরা

তার এমন মন্তব্যে নেটিজেনরা বলছেন, ভারত রক্ষণশীল দেশ হলেও ক্ষমাশীল। কিন্তু সালমান দেশের সংস্কৃতিকে পাবলিকলি এভাবে নিচু করার পক্ষপাতী নয়। আর তাই কোনোভাবেই মেনে নিতে পারেনি বিগ বস ওটিটিতে অংশগ্রহণকারীদের এই অসভ্যতা। 

এম/


বলিউড ভাইজান সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250