শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

‘বিটিএস’র এক ডজন গান ৬০০ মিলিয়ন ক্লাবে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বিটিএসের গানের যে চাহিদা তৈরি হয়েছে, যে বিপুল ভক্তশ্রেণি তৈরি হয়েছে, তা বিস্ময়কর। দক্ষিণ কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’র কথাই বলা হচ্ছে। ব্যান্ডটির গান কতটা জনপ্রিয়।

তাদের গাওয়া ‘পারমিশন টু ড্যান্স’ শিরোনামের গানটি ইউটিউবে ৬০০ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এই নিয়ে ব্যান্ডটির মোট এক ডজন গান এই মাইলফলক ছাড়িয়ে গেলো। যা উদীয়মান কোনও সংগীত অঞ্চলের জন্য চমকপ্রদ ঘটনাই বলা চলে।

২০২১ সালের ২১ জুলাই হাইবি লেভেলস ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছিল। সোমবার (১৪ আগস্ট) ভোরে এটি ৬০০ মিলিয়নের মাইলস্টোন স্পর্শ করে। এ উপলক্ষে ‘বিটিএস’র এজেন্সি বিগহিট মিউজিকের পক্ষ থেকে একটি উদযাপনমূলক পোস্ট দেওয়া হয়েছে।

৬০০ মিলিয়ন ভিউজের ১২টি গানসহ এই পর্যন্ত ব্যান্ডটির মোট ৩৯টি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে।

আর.এইচ 

বিটিএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250