বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

‘ট্রাক’ নিয়েই লড়াই করবেন মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি ‘ট্রাক’ প্রতীক নিয়ে লড়াই করবেন। সোমবার (১৮ই ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই। মাহি বলেন, আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।

আরো পড়ুন: মাত্র কয়েক দিনে ৫০০ কোটির ঘরে অ্যানিম্যাল

নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার থেকেই নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন তারা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।

এর আগে রোববার (১৭ই ডিসেম্বর) সাংবাদিকদের মাহি বলেন, ‘নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, যুদ্ধটা আমি শেষ করব। আমার নির্বাচনী প্রস্তুতি ভালো চলছে।’

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। 

এসি/ আই. কে. জে/




চিত্রনায়িকা মাহি ট্রাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250