বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

‘টাইগার-থ্রি’তে সালমান-শাহরুখের সঙ্গে রয়েছেন হৃত্বিকও

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর বলিউড বক্স অফিসে ঝড় তুলতে আসছে সালমান খানের ‘টাইগার-থ্রি’। বিশ্বের সঙ্গে একই দিনে মুক্তি পাবে বাংলাদেশেও।

এদিকে আগেই জানা গিয়েছিল, এতে শাহরুখ খানকে অতিথি চরিত্রে দেখা যাবে। এবার জানা গেল, হৃত্বিক রোশনকেও দেখা যাবে এই ছবিতে।

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি জানিয়েছে ‘টাইগার-থ্রি’তে দেখা যাবে রোশনকে। ‘ওয়ার’ সিনেমার কবির চরিত্রে সিনেমায় ক্যামিও দেবেন তিনি। যদি এমনই হয় তাহলে সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সালমান, শাহরুখ ও হৃত্বিককে।

আরো পড়ুন : প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল নিয়ে যা বললেন দীঘি

যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে তা স্পষ্ট। এর প্রথম ঝলক পাওয়া গিয়েছিল শাহরুখের সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমাতে। যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ সিনেমাতেই ইঙ্গিত ছিল ‘টাইগার-থ্রি’তে শাহরুখকে দেখা যাবে। তবে এবার শুধু পাঠান শাহরুখ নয়, ‘ওয়ার’ এর কবিরকেও দেখা যাবে টাইগারের সঙ্গে হাতে হাত মেলাতে। তবে যশরাজের পক্ষ থেকে এই নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

এস/ আই.কে.জে


শাহরুখ খান সালমান খান হৃত্বিক ‘টাইগার-থ্রি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250