মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসিফ মাহমুদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দাবি ‘চরম মিথ্যাচার’: আনিস আলমগীর *** মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই: সংস্কৃতিমন্ত্রী *** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** হামের সব পরীক্ষা রাজধানীকেন্দ্রিক: ঢাকার বাইরে চিকিৎসা বিলম্ব, বাড়ছে ঝুঁকি *** অবৈধ পথে ইউরোপযাত্রায় বছরে কত বাংলাদেশি মারা যাচ্ছেন *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত

‘ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় একসাথে লড়তে চাই’

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী। ফাইল ছবি

ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় অ্যাডভোকেট খুরশীদ আলম খানের সাথে একসাথে আইনি লড়াই চালাতে চেয়েছেন মামলাটিতে নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী। 

সোমবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, “আমি আমরাতে বিশ্বাসী, আমিত্বে নই। কারণ দু’জন একসঙ্গে মামলাটি পরিচালনা করলে শক্তি বাড়বে, কমবে না। ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও আমি একসঙ্গে আইনি লড়াই করতে চাই।”

এদিকে এ ব্যাপারে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অ্যাডভোকেট খুরশীদ আলম। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “ড. মুহাম্মদ ইউনূসের মামলায় কলকারখানা অধিদপ্তর দুইজন রাখলে তিনি এ মামলায় শুনানিতে অংশ নেবেন না।”

তিনি আরো বলেন, “শুরু থেকে এই মামলাটি আমি করে আসছি। শুধু শ্রম আদালত নয়, আপিল ও হাইকোর্ট বিভাগে আমি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে মামলাটি করে এ পর্যাযে নিয়ে এসেছি। এখন আমি মামলাটি একাই করতে চাই। তবে ক্লায়েন্টকে বলেছি, আমাকে না হয় উনাকে যে কোনো একজনকে রাখবেন। দু’জনকে রাখলে আমি থাকব না।”

উল্লেখ্য, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলাটি বর্তমানে শ্রম আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এম.এস.এইচ/  আই.কে.জে

ড. মুহাম্মদ ইউনূস খুরশীদ আলম খান শ্রম আইন লঙ্ঘন সৈয়দ হায়দার আলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250