বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৭ই জানুয়ারি ছুটি ঘোষণার নির্দেশ ইসির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন আগামী ৭ই জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনও হয়নি: ইসি আলমগীর

ইসি জানায়, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ৭ই জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে আগামী ৫ই জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

এসি/

৭ই জানুয়ারি ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250