রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

৬১ হাজার শরণার্থী ইউরোপে পুনর্বাসিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২৪ ও ২০২৫ সালে মোট ৬১ হাজার শরণার্থীকে পুনর্বাসিত করার ঘোষণা দিয়েছে। ইউরোপীয় স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলফা ইয়োহানসন বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন। জেনেভায় জাতিসংঘের গ্লোবাল রিফিউজি ফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ২০১৫ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে ১ লাখ ৭৫ হাজার শরণার্থীকে সুরক্ষা দিয়ে পুনর্বাসিত করেছি।

‘এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৪ ও ২০২৫ সালে ১৪টি সদস্য রাষ্ট্রে অন্তত ৬১ হাজার মানুষকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পুনর্বাসন করা হবে।’

আরো পড়ুন : আরো বেশি রোহিঙ্গা নেবে আমেরিকা 

এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত কর্মসূচির মাধ্যমে পুনর্বাসিত করা হবে ৩১ হাজার মানুষকে ৷ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সংখ্যাটি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ইয়োহানসন। ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে কোন ১৪টি রাষ্ট্র শরণার্থী গ্রহণ করবে তা জানান তিনি।

ইউএনএইচসিআরের পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে এমন ব্যক্তিদের পুনর্বাসন করা হবে, যারা আনুষ্ঠানিকভাবে এক দেশে সুরক্ষা চেয়েছেন, কিন্তু অন্য দেশে স্থানান্তরিত হতে আপত্তি নেই।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস 

এইচআ/  আই.কে.জে/


ইউরোপ শরণার্থী পুনর্বাসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250