বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

৬ উইকেট হাতে রেখে তিনশ ছুঁইছুঁই লিড অস্ট্রেলিয়ার, কোণঠাসা ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চালকের আসনে এখন অস্ট্রেলিয়া- ছবি: সংগৃহীত

তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে লিড ২৯৬ রানের। হাতে ৬ উইকেট। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চালকের আসনে এখন অস্ট্রেলিয়া। ভারত রীতিমত কোণঠাসা অবস্থায়।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিন ৭ আর মার্নাস লাবুশেন ৪১ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য শুরুতে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ২৪ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১) আর উসমান খাজা (১৩)।

স্টিভেন স্মিথ দেখেশুনে খেলছিলেন। তবে ৩৪ রান করে জাদেজার শিকার হয়ে ফিরতে হয় তাকে। শেষ বিকেলে দারুণ ফিরতি ক্যাচে ট্রাভিস হেডের (১৪) উইকেটও তুলে নেন জাদেজা। তবে অস্ট্রেলিয়ার লিড বেশ বড় হয়ে গেছে এরইমধ্যে।

এর আগে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। রাহানে ২৯ আর শ্রীকর ভরত ৫ রানে অপরাজিত ছিলেন। ভরত দিনের শুরুতেই আউট হয়ে যান সেই ৫ রানেই।

তবে প্রত্যাবর্তনে লড়াকু এক ইনিংস উপহার দেন প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরা আজিঙ্কা রাহানে। তাকে লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুর ভালো সঙ্গ দেন। এ জুটিতে ভর করেই ফলোঅন এড়ায় ভারত। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে অলআউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসে ১৭৩ রানে পিছিয়ে থাকে ভারত।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১০ জুন ২০২৩)

তারা অবশ্য ১৫২ রানেই ৬ উইকেট হারিয়েছিল। সেখান থেকে রাহানে আর শার্দুল গড়েন ১০৯ রানের জুটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন রাহানে। কিন্তু ৮৯ রানে কামিন্সের শিকার হন তিনি। ১২৯ বলের ইনিংসে ১১টি চার আর একটি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।

রাহানে আউট হওয়ার পরই আসলে ভারতের লড়াই করার শেষ আশাটা শেষ হয়ে যায়। শার্দুল ফেরেন ফিফটি (৫১) করে। ৬৯.৪ ওভারে ২৯৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

অসি অধিনায়ক প্যাট কামিন্স তিনটি, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড আর ক্যামেরুন গ্রিন নেন দুটি করে উইকেট।

এম/



টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250