সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

৫৩১ কোটি টাকার ইউরিয়া কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এবং দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ৫৩০ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে এক লাখ ২০ হাজার টন ইউনিয়া সার কিনবে সরকার। এরমধ্যে দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৩০ হাজার টন এবং সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ৯০ হাজার টন ইউরিয়া সার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। কমিটির বৈঠকে এই সার কেনার অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার টাকা।

কাতারের মুনতাজাত থেকে তৃতীয় লটে আমদানি করা হবে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার। এতে ব্যয় হবে ১৩৬ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা।

আর সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রথম লটে আমদানি করা হবে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার। এতে ব্যয় হবে ১৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার টাকা।

পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে পঞ্চম লটে ১২৯ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ওআ/


ইউরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250