রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

৪১তম বিসিএসে নন-ক্যাডারে বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

৪১ তম বিসিএসের নন-ক্যাডারে শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে পদের সংখ্যা ৪ হাজার ৫৩টি। এসব পদে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চাওয়া হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪১তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি। এমন প্রার্থীদের মধ্যে যারা নবম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১০টা থেকে প্রার্থীরা অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পছন্দক্রম ফরম পূরণের নির্দেশাবলী পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০২১ সালের ১ আগস্ট ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ প্রার্থী। একই বছরের ২৯ নভেম্বর লিখিত পরীক্ষা হয়। ফল প্রকাশ করা হয় ২০২২ সালের ১০ নভেম্বর। এতে উত্তীর্ণ হন ১৩ হাজার প্রার্থী।

২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে চলতি ২০২৩ সালের ২৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেয়া হয়। চলতি বছরের ৩ আগস্ট ৪১ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়।

এসকে/

৪১তম বিসিএস নন-ক্যাডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250