মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

টেস্ট ম্যাচের পর বিরতি দিয়ে এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। টেস্টের মতো ওয়ানডের লড়াইটা হয়তো সহজ হবে না টাইগারদের জন্য। সীমিত ওভারের সিরিজকে কেন্দ্র করে আফগানদের ডেরায় যোগ দিয়েছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার।

সীমিত ওভারের সিরিজ খেলতে চট্টগ্রামে পাড়ি জমিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান দল। রোববার (২ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজের টিকেটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বশেষ কয়েকটি সিরিজের মতোই এই সিরিজেও অনলাইনে টিকেট পাওয়া যাবে।

রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জানানো হয়েছে, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ম্যাচ মাঠে বসে দেখতে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে। সর্বোচ্চ দামের টিকেট ১৫০০ করে।  

ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম ১৫০০ টাকা। একই মূল্য রুফটপ হসপিটালিটি বক্সের টিকিটেরও। ৩০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ড এবং ক্লাব হাউজের টিকেট মিলবে ৫০০ টাকায়। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ড গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।

আরো পড়ুন: মার্টিনেজকে কাছে পেয়ে মহাখুশী আর্জেন্টিনাভক্ত মাশরাফি

অনলাইনের মতো টিকেট পাওয়া যাবে অফলাইনেও। ম্যাচের আগের দুই দিন এবং ম্যাচের দিন সাগরিকা টিকিট কাউন্টার এবং এমএ আজিজ স্টেডিয়াম কাউন্টারে মিলবে এ টিকিট। যা খোলা থাকবে সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আগামী বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচের পর সিরিজের পরের ২ ম্যাচ ৮ ও ১১ জুলাই। ওয়ানডে সিরিজের সব ম্যাচই দিবারাত্রির। দুই দলের দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজটি হবে সিলেটে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250