বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পুরো বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অনেক আশা নিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষটা হয়েছে মলিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে গতকাল মুখোমুখি হয় বাংলাদেশ। ভালো ব্যাটিং করেও বোলারদের ব্যর্থতায় অজিদের কাছে হেরেছে আট উইকেটে। বড় রান করেও জিতে শেষটা রাঙাতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা। 

ভালো শুরুর পর মনে হয়েছিল, সত্যিই এবারের বিশ্বকাপে দারুণ কিছু করবে বাংলাদেশ। এরপর টানা ছয় হারের লজ্জা। শেষদিকে এসে আরেকটি জয় পেলেও স্মরণকালে সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের শেষদিকে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে মিষ্টি স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের তিক্ত স্বাদ নিয়ে আসর শেষ করেছে টাইগাররা।

সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করতে না পারলেও বড় অংকের অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছিল যে, প্রতিটি জয়ের জন্য অংশগ্রহণকারী দলগুলো নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার পাবে। এছাড়া যারা কোনো ম্যাচ জিততে পারবে না তারাও গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে আর্থিক পুরস্কার পাবে।

আইসিসির ঘোষণা অনুসারে, গ্রুপপর্বে খেলার জন্য এক লাখ মার্কিন ডলার করে পাবে দলগুলো। আর প্রতিটি ম্যাচ জয়ের পুরস্কার হিসেবে পাবে ৪০ হাজার মার্কিন ডলার।

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ জিতেছে ২টিতে- আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। দুই জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পাবে ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার। আর সাথে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে পাবে আরো এক লাখ মার্কিন ডলার।

সবমিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)।

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী চাটার্ড ফ্লাইটটি।

এসকে/ 

বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট দল জয়ের পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250