রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

১২ কোটি টাকার অনুদান প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

দেশের ৪২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থীকে প্রায় ১২ কোটি টাকার অনুদান দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মোবাইল ব্যাংকিং সিস্টেম ‌‘নগদ’-এর মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে।

ইতোমধ্যেই এ বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪০টি স্কুল-কলেজ, ৪০০ শিক্ষক-কর্মচারী ও ৯ হাজার ৮২৬ জন শিক্ষার্থীকে এ অনুদানের জন্য মনোনীত করা হয়েছে। নগদের মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলোতে পৌঁছেও দেওয়া হয়েছে।

মোট ৯ হাজার ৮২৬ শিক্ষার্থীকে অনুদানের টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৩ হাজার ৬৬৭ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা, নবম ও দশম শ্রেণির ২ হাজার ৬২১ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৮৬০ জন শিক্ষার্থীকে ৯ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তরের ১ হাজার ৬৭৮ শিক্ষার্থীকে ১০ হাজার করে দেওয়া হয়েছে।

এছাড়া ২৪০টি স্কুল-কলেজের প্রতিটিকে ১ লাখ টাকা করে ২ কোটি ৪০ লাখ টাকা দেওয়া হয়েছে। আর বিশেষ অনুদান বাবদ ৪০০ শিক্ষক-কর্মচারীকে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রণালয় প্রদত্ত অনুদানের এ টাকা কারা পাবেন তার একটি নীতিমালা রয়েছে। নীতিমালা অনুযায়ী প্রতি তিন মাস পর আবেদনের আহ্বান করা হয়। এরপর আবেদন যাচাই-বাছাই করে নির্বাচিতদের মাঝে অনুদানের টাকা দেওয়া হয়।

এম.এস.এইচ/

শিক্ষা মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250