বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

১০ই জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

১০ই জানুয়ারি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী দল আওয়ামী লীগ। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৮ই জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রকাশ হয়েছে। তাদের রায়ের প্রতিদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ই জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

আরও পড়ুন: নির্বাচনের পরদিন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

এছাড়াও তিনি বলেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে আর আগুন সন্ত্রাসের বিপক্ষে রায় দিয়েছে। বিএনপির বর্তমান অবস্থার জন্য দলটির মিথ্যাচারই দায়ি বলে অভিযোগ করেন তিনি।

এসকে/ আই. কে. জে/ 

আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যান জনসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250