রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

হাসপাতালে ঈদ কাটছে ১৩০২ ডেঙ্গু রোগীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩

#

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। যাদের ঈদ কেটেছে হাসপাতালের বিছানায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যাননি।  বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৯৪৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর ঢাকার বাইরে ৩৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৯০৬ জন। এর মধ্যে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১,০৩৬ এবং জুন মাসে এ পর্যন্ত ৫, ৮৮৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৪৭ জন। এর মধ্যে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং চলতি জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

আই.কে.জে/

হাসপাতালে ঈদ কাটছে ১৩০২ ডেঙ্গু রোগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250