শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

হারানো জিনিস খুঁজে দেবে রোবট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

প্রতিদিন আমরা কিছু না কিছু হারিয়ে ফেলি বা ভুলে যাই। যেমন আমাদের ফোন বা চশমা কোথায় রেখেছি। এটি একটি বড় সমস্যা, যার সমাধান এখন গবেষকরা খুঁজে পেয়েছেন। এই সমস্যা সমাধান করতে চলেছে রোবট। গবেষকরা কৃত্রিম মেমোরিসহ একটি নতুন রোবট তৈরি করেছেন, যা হারানো যেকোনো জিনিস খুঁজে পেতে সাহায্য করবে।


কানাডার ওয়াটারলু ইউনিভার্সিটির দলটির মতে, রোবটটি বিশেষ করে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি বিরাট পরিবর্তন আনতে চলেছে এই রোবট। এমনটা বলাই যায়।

বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক এবং কম্পিউটার প্রকৌশলের পোস্টডক্টরাল গবেষক ডা. আলী আইয়ুব জানান, এটি সেই সব লোকেদের জন্য আনা হয়েছে, যারা প্রতি মুহূর্তে সমস্ত কিছু ভুলে যান। 

আরো পড়ুন : ২০২৩ এ এসেছে যে ৫ এআই চ্যাটবট

আবার এর মধ্যে অনেকেই দৈনন্দিন জিনিসপত্র রেখে বারবার ভুলে যান, যার কারণে তাদের জীবনযাত্রায় বিরাট প্রভাব পড়ে। তারা মানসিক অবসাদেও ভোগেন। 

প্রযুক্তির দ্বারা এখন কী না সম্ভব। সবকিছুই খুব সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করে ফেলা যাচ্ছে। আর তা চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে, প্রযুক্তিকে অন্য স্তরে নিয়ে যাচ্ছে। 

আর ঠিক তেমনভাবেই গবেষকরা মনে করেন, একটি রোবটকে যদি কোনওভাবে মানুষের সাহায্যে কাজে লাগানো যেতে পারে, তাহলে তার থেকে বিরাট উন্নয়ন বোধ হয় আর কিছুই হতে পারে। আর এই চিন্তাধারা থেকেই।

এস/ আই.কে.জে/

রোবট হারানো জিনিস খুঁজে দেবে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250