মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

হঠাৎ সপরিবারে সৌদি আরবে মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

লরাঁর বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে লিওনেল মেসি ছিলেন ব্যর্থ। পিএসজির ৩-১ গোলে হারের ম্যাচে মেসি গোল পাননি, গোল করাতেও পারেননি। এমন এক ম্যাচের পর পিএসজির সমর্থকেরা দুয়ো দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ফরাসি সংবাদমাধ্যমগুলোও মেসিকে ছেড়ে কথা বলছে না। ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়েন মেসির এই পারফরম্যান্সকে রেটিং দিয়েছে মাত্র ৩।

পিএসজির যখন এই অবস্থা, দুয়ো-টুয়ো শুনে নিজেরও মন খারাপ থাকার কথা, এমন অবস্থায় হঠাৎই সপরিবার সৌদি আরবে গেছেন মেসি। খবরটি শুনে বার্সেলোনার সমর্থকেরা আঁতকেই উঠতে পারেন। ভাবতে পারেন, তাহলে কি...? 

না, বিষয়টি তেমন কিছু নয়। মেসি এমনিতেই সৌদি আরবের পর্যটনদূত। সেটারই অংশ হিসেবে মেসি এই মরুর দেশে পা রেখেছেন পুরো পরিবার নিয়ে। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টুইট করেছেন, ‘আমি অত্যন্ত খুশির সঙ্গে সৌদি আরবের পর্যটনদূত মেসি আর তাঁর পরিবারকে সৌদি আরবে স্বাগত জানাচ্ছি।’ মেসি আর তাঁর পরিবার দ্বিতীয়বারের মতো সৌদি আরবে ছুটি কাটাতে এসেছে। এর আগে ২০২২ সালে সৌদি আরবে গিয়েছিলেন মেসি।

কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে সৌদিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মেসি। সেটা ছিল সৌদি আরবের পর্যটন নিয়ে মেসির প্রচারণারই অংশ। ওপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাস, একই সঙ্গে সারিবদ্ধ খেজুরগাছ—এমন একটি ছবি দিয়ে মেসি লিখেছিলেন, ‘কে ভেবেছিল, সৌদি আরব এত সবুজ? যখনই পারি, আমি দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে যেতে চাই।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২ মে ২০২৩)

এমন একটা সময়ে মেসি সৌদিতে গেলেন, যখন ফুটবল-বিশ্বে মেসির ভবিষ্যৎ নিয়ে নানা রকমের কথা হচ্ছে। অনেকেই বলছেন, প্যারিসে আর মন নেই মেসির। পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। 

এর মধ্যে শোনা যাচ্ছে, মেসি বার্সেলোনায় ফিরতে পারেন। এ ছাড়া তাঁকে সৌদি আরবের ক্লাব আল-হিলাল আর মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও পেতে চাইছে। এমন সময়ে মেসির এই সফরে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতেই পারেন।

এম/ আই. কে. জে/


 

সৌদি আরব মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250