বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

স্পন্সর নিয়ে যে সুখবর দিলো বাফুফে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে পৃষ্ঠপোষকতা সংকটের বিষয়টি পুরোনোই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে স্পন্সর নেই অর্ধ যুগের বেশি সময়। ২০২৩ সালে জামাল-মোরসালিনদের ভালো পারফরম্যান্সের পর আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'জার্সিবার্ড'। তারা বাংলাদেশের কিট স্পন্সর হতে আগ্রহী।

গত কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশ ফুটবল দলের পৃষ্ঠপোষক হতে আগ্রহী আন্তর্জাতিক এক প্রতিষ্ঠান।

বুধবার (১৭ই জানুয়ারি) বাফুফের কাছে আনুষ্ঠানিক প্রপোজাল প্রদান করে জার্সিবার্ড।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ প্রসঙ্গে বলেন, তারা আমাদের কিট স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল প্রপোজাল পেয়েছি, আজ দেখব। বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

আরো পড়ুন: ব্রাজিল পেলো ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড

জার্সিবার্ড ফিলিপাইন জাতীয় পুরুষ ফুটবল দলের কিট স্পন্সর। ফিলিপাইন ছাড়াও আরো কয়েকটি দেশের জাতীয় দল/ক্লাবে তাদের কিট পৃষ্ঠপোষকতা রয়েছে। বাফুফে ফিফা-এএফসি থেকে বছরে অনেক সময় নানা পণ্য পেয়ে থাকে। সেই পণ্য বাংলাদেশের শুল্ক আইনে অর্থ পরিশোধ করে ছাড় করতে হয়। কিট স্পন্সর গ্রহণ করলে সেই জার্সি ছাড়করণে শুল্ক ব্যয় কেমন হবে সেটাও ভেবে দেখবে ফেডারেশন।

আগে জাতীয় ফুটবল দলের স্পন্সর ছিল নকিয়ার মতো প্রতিষ্ঠান। দীর্ঘদিন পুরুষ ফুটবল দলে নেই কোনো পৃষ্ঠপোষকতা। বাফুফের মার্কেটিং বিভাগ স্পন্সর আনতে ব্যর্থ। গত বছর ফিফার নিষেধাজ্ঞার পর ফেডারেশনে আস্থার সংকটও তৈরি হয়েছে। পুরুষ ফুটবল দলে পৃষ্ঠপোষকতা না থাকলেও সাবিনা-সানজিদাদের অবশ্য রয়েছে। ঢাকা ব্যাংক প্রায় ছয় বছর বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক। গত বছর ঢাকা ব্যাংকের সঙ্গে যোগ হয়েছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া জাপান ফুটবল এসোসিয়েশন, ইউনিসেফ নারী ফুটবলে পৃষ্ঠপোষকতা করছে।

এইচআ/ওআ

বাফুফে স্পন্সর জার্সিবার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250