রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

সেপ্টেম্বরে আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জি-২০ সম্মেলনের আগে ৬-৭ সেপ্টেম্বর জাকার্তায় আসিয়ান এবং পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এক বছরেরও কম সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় দ্বিতীয়বারের মতো সফরে যাচ্ছেন মোদী। গত নভেম্বরে তিনি বালিতে জি-২০ সম্মেলনে উপস্থিত ছিলেন। আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির কারণে দেশটির বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বৈঠকে মোদী ভারতের ইন্দো-প্যাসিফিক নীতি এবং নৌ চলাচলের স্বাধীনতার উপর আসিয়ান কেন্দ্রিকতার উপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।

ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনখার গত বছর ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলন এবং এ সম্পর্কিত কম্বোডিয়ায় আয়োজিত বেশ কয়েকটি সম্মেলনে অংশ নেন এবং ভারতের প্রতিনিধিত্ব করেন। 

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো ৪৩ তম আসিয়ান সম্মেলনের সময় ১২ টি বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন। আগামী ৭ সেপ্টেম্বর পূর্ব এশিয়া এবং আসিয়ান প্লাস থ্রি সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।

এসকে/

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ আসিয়ান ব্রিকস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250